আমদানি নির্ভরতা কমিয়ে বিনিয়োগ ও উদ্ভাবনে গুরুত্ব দেয়ার আহবান
ডিজিটাল বাংলাদেশ মেলা ২০২৩ দ্বিতীয় সেমিনারের শিরোনাম ছিলো মেইড ইন বাংলাদেশ। প্রধান অতিথি ছিলেন, এমপি, মন্ত্রী, বানিজ্য মন্ত্রানালয়, বীর মুক্তিযোদ্ধা টিপু মুনশি, বিশেষ অতিথি, জনাব শ্যাম সুন্দর সিকদার, চেয়ারম্যান, বিটিআরসি। সঞ্চালক হিসেবে ছিলেন এমদাদুল বারি, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল, মূল বক্তা ছিলেন মোঃ মেজবাহ উদ্দিন, ফেয়ার গ্রুপ। আলোচকদের মধ্যে আরও ছিলেন আজিজুল হাকিম, নির্বাহী পরিচালক, ওয়ালটন, জাকারিয়া সাহিদ, প্রতিষ্ঠাতা, এডিশন গ্রুপ এবং এম রেজাউল হাসান, রিফ গ্রুপ।
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, বিনিয়োগ ও উদ্ভাবনকে উৎসাহী করতে দীর্ঘস্থায়ী ধারাবাহিক নীতিমালা গ্রহণের বিকল্প নেই। তিনি তথ্য প্রযুক্তি খাতে উন্নয়নে জাতীয় রাজস্ব বোর্ডের এর সহযোগী হিসেবে কাজ করার মনোভাব থাকতে হবে বলে মন্তব্য করেন। একই সাথে দেশে অবৈধ পণ্য প্রবেশ বন্ধ করতে জোরদার দাবি ।বিটিআরসি চেয়ারম্যান, শ্যাম সুন্দর সিকদার, ব্যবসা-বান্ধব পরিবেশ গড়ে তোলার প্রতি আহবান জানান। মন্ত্রী গবেষণা খাতে সরকারি ও বেসরকারি দুই দিক থেকে আরও বেশি এগিয়ে আসার আহবান জানান।
এডিশন গ্রুপ প্রতিষ্ঠাতা জাকারিয়া সাহিদ বলেন বাংলাদেশে ১৬ হাজার টাকার নিচে স্মার্টফোন আমদানি বন্ধ করলে দেশিও ব্রান্ড টিকে থাকবে। ২জি বন্ধ করার লক্ষ্যে ভবিষ্যতে ফিচার ফোন গুলোতে ২জি এর সাথে ৪জি সাপোর্ট রাখার নীতিমালা গ্রহণের আহবান জানান।
ওয়ালটন গ্রুপের আজিজুল হাকিম বলেন করোনা সঙ্কট আমাদের সবাইকে বুঝিয়েছে তথ্য প্রযুক্তি আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। তিনি স্মার্টফোনের বাইরেও সকল ডিজিটাল ডিভাইস এর গুরুত্ব সম্পর্কে আলোচনা করেন।
রিফ গ্রুপ সিই্ও এম রেজাউল হাসান বলেন, সফটওয়্যার সবচেয়ে বেশি আয় সক্ষম খাত। তাই বাংলাদেশের তরুণদের এ দিকে মনযোগী হতে হবে।
আলোচনার সঞ্চালক এমদাদুল বারি বলেন শিল্পবিপ্লবের কারনে মানুষের উৎপাদনশীলতা বেড়েছে বিজ্ঞান ও তথ্য-প্রযুক্তি উন্নতির মাধ্যমে। বাংলাদেশকে বিশ্বে উন্নত দেশ হিসেবে গড়ে তুলতে হলে তথ্য-প্রযুক্তি উন্নয়ন ও রপ্তানি শিল্প সম্প্রসারন করতে হবে।
সেমিনারে সকল আলোচক, প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের সম্মাননা প্রদান করা হয়।







